রাজস্থলীতে দেশীয় তৈরী চোলাই মদসহ দুই নারী আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৬ এএম, ২০২৩-০৭-১৬

রাজস্থলীতে দেশীয় তৈরী চোলাই মদসহ দুই নারী আটক

রাঙামাটির রাজস্থলী উপজেলা চন্দ্রঘোনা  থানা পুলিশের অভিযানে বাঙালহালিয়া  হতে চট্টগ্রামে পাচারকালে দেশীয় তৈরী ২৫লিটার চোলাই মদসহ ২ জন নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন, হালিমা বেগম ৫৫ (প্রকাশ  ফারুকের মা) এবং  মরিয়ম বেগম  (৫১)। তারা  চট্রগ্রামের  বাসিন্দা।

আজ শনিবার (১৫জুলাই)  রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার  মীর আবু তৌহিদ  বিপিএম  ( বার)   এর নির্দেশনায়  চন্দ্রঘোনা থানার ওসি সাইফুল আজম এর নেতৃত্বে এসআই ( নিঃ)  মাহবুব  হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাজস্থলী উপজেলাধীন তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক বাংলা মধ্যম পাড়া  থেকে ২৫ ( পঁচিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করা হয়।

 

চন্দ্রঘোনা  থানার ওসি সাইফুল আজম  জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় এবং শনিবার  রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়।১নং আসামী হালিমা বেগমের বিরুদ্ধে চট্রগ্রাম জেলা ও মহানগরে বিভিন্ন থানায় ০৮ টি ও ২ নং আসামী মরিয়ম বেগমের বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছেন বলে জানান পুলিশ।